1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২ জুলাই, ২০১২
  • ১১০ Time View

উত্তর আমেরিকার লাতিন রাষ্ট্র মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় রোববার সকাল আটটায় এই ভোটগ্রহণ শুরু হয়।

রোববারের নির্বাচনে মেক্সিকোর প্রায় আট কোটি ভোটার একজন নতুন প্রেসিডেন্টের পাশাপাশি ৫শ’ কংগ্রস সদস্য এবং ১২৮ জন সিনেটর নির্বাচন করতে যাচ্ছে।

দেশটিতে প্রেসিডেন্টের মেয়াদ ছয় বছর। প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিচ্ছেন মেক্সিকো প্রদেশের সাবেক গভর্নর এনরিক পেনা নিটো। দীর্ঘ সময় মেক্সিকোর শাসনক্ষমতায় থাকা রাজনৈতিক দল ইন্সটিটিউশনাল রেভ্যুলশনারি পার্টির (পিআরআই) সমর্থনে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।

এছাড়া বামপন্থি রাজনীতিবিদ অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাডোর এবং ক্ষমতাসীন ন্যাশনাল অ্যাকশন পার্টির সমর্থনে নির্বাচনে অংশ নেওয়া জোসেফিনা ভেজকুইজ মোটাও অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।

সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী মেক্সিকো রাজ্যের ৪৫ বছর বয়সী সাবেক গভর্নর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তার দল পিআরআই দীর্ঘ ৭১ বছর মেক্সিকোর শাসন ক্ষমতায় থাকলেও গত ২০০০ সালের নির্বাচনে পরাজিত হয়।

প্রভূত নির্বাচনী সংস্কারের কারণে মেক্সিকোতে এবারের প্রেসিডেন্ট নির্বাচন স্বচ্ছ হওয়ার আশা করা হলেও নির্বাচন নিয়ে অনেক মেক্সিকানের মধ্যেই শঙ্কা রয়েছে। অভিযোগ রয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রায় সবাই নির্বাচনী প্রচারণার বাধ্যবাধকতা ভঙ্গ করে প্রচারণা চালিয়েছেন। তারা ভোটারদের অর্থ এবং অন্যান্য প্রলোভনে প্রলুব্ধ করার চেষ্টা চালান বলে অভিযোগ উঠেছে।

নির্বাচনে কমপক্ষে ৭শ’ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পর্যবেক্ষকদের বেশিরভাগই উত্তর আমেরিকার দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেট থেকে এসেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ