1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেছেন, যুক্তরাষ্ট্র কখনই বাংলাদেশকে দিল্লির চোখে দেখে না। দেখলে আমাদের এখানে তারা আসতেন না।

আজ বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখে- এটি আমাদের মিডিয়া বলে। আসলে তারা দিল্লির চোখে দেখে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ। সবাই জানে আমাদের মূল্যবোধ ও নীতি আছে। আমাদের অবস্থান সবসময় স্বাধীন। আমরা দেশের স্বার্থের জন্য যা যা দরকার, তাই করব।

মন্ত্রী বলেন, সে জন্য তারা আমাদের স্বাধীনভাবে দেখছে, দিল্লির চেহারা দিয়ে দেখে না। শুধু দিল্লির চেহারা দিয়ে দেখলে এখানে আসতেন না। এখানে তারা এসেছে আমাদের ভূ-রাজনৈতিক অবস্থানের জন্য বাংলাদেশের সঙ্গে তারা বন্ধুত্বটা আরও গভীর করতে চায়।

ড. মোমেন জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরতের বিষয়ে আলোচনা হয়েছে। স্টিফেন বিগান জানিয়েছেন, বিষয়টি তাদের অ্যাটর্নি জেনারেল দেখছেন।

এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, বৈঠকে ইন্দো প্যাসিফিক নিয়ে কোনো আলোচনা হয়নি। আপনারা কয়েকদিন ধরে যেটা লিখেছেন, তা ঠিক নয়।

বুধবার তিন দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ( উপপররাষ্ট্র মন্ত্রী) স্টিফেন ই বিগান। ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। ১৪-১৬ অক্টোবর ঢাকা সফর করবেন বিগান।

বিগান বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তার এই সফরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের একই ভিশন উন্মুক্ত, অন্তর্ভুক্তমূলক, শান্তিপূর্ণ ইন্দোপ্যাসিফিক গড়ে তোলা ও কোভিড-১৯ নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ