1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ভারতের সাথে ফ্লাইট চালু ২৮ অক্টোবর থেকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

আগামী ২৮ অক্টোবর থেকে ভারতে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ। বুধবার (১৪ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ভারত আগে থেকেই ফ্লাইট চালুর জন্য বাংলাদেশকে এয়ার বাবল প্রস্তাব করলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ২৮ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়।

জানা গেছে, গত মাসে ফ্লাইট চালু করতে প্রস্তাব দেয় ভারত। চুক্তিতে সপ্তাহে ভারতের পাঁচটি এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইট পরিচালনার কথা বলা হয়। বাংলাদেশের পক্ষ থেকেও তিনটি এয়ারলাইন্সের সপ্তাহে ২৮টি ফ্লাইট চালানোর বিষয় প্রস্তাব দেয়া হয়। ভারত এই প্রস্তাবে সম্মত হলে আগামী ২৮ অক্টোবর থেকে চলবে ফ্লাইট।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১৩টি এবং নভোএয়ারের একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মাধ্যমে লিখিত প্রস্তাব তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতে পাঠানোর পদক্ষেপ নেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ