1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪০ Time View

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই. বিগান। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন, সেখান থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি ঢাকায় আসবেন।

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, মঙ্গলবার তিনি ঢাকায় আসবেন।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টিফেন ই. বিগান সফরকালে বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়টি পুনঃনিশ্চিত করবেন।

বাংলাদেশের সফরে বিগান সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি কোভিড-১৯ মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, স্টিফেন ই বিগানের সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিষয়টি গুরুত্ব পাবে বলে সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় বাংলাদেশ রোহিঙ্গা ইস্যু উত্থাপন করবে এবং মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন চাইবে। আমাদের মূল মনোযোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে। রোহিঙ্গাদের অবশ্যই ফিরে যেতে হবে।’

ড. মোমেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মানবিক সহায়তায় আগ্রহী। এটি একটি অংশ, তবে মূল অংশ নয়। বাংলাদেশ রোহিঙ্গা সংকটের শিকার। এর মূল খেলোয়াড়দের আলোচনায় অংশ নিতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের নিয়ে দীর্ঘমেয়াদী সহায়তার পরিকল্পনার সঙ্গে ভিন্নমত জানিয়ে বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের মূল ফোকাস’।

কক্সবাজার রোহিঙ্গা শিবিরে সংঘর্ষের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের শিবিরগুলো নিয়ন্ত্রণে নিতে হবে।’

এদিকে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে, স্টিফেন ই. বিগান ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ