1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অনুরাগ কাণ্ডে প্রধানমন্ত্রীকে ট্যাগ করে পায়েল ঘোষের টুইট

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৬৭ Time View

‘মাফিয়া গ্যাং’য়ের হাতে খুন হতে পারেন তিনি। আর তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে দেখানো হতে পারে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রেশ ধরে এভাবেই আশঙ্কা প্রকাশ করে টুইট করলেন পায়েল ঘোষ। টুইটে ট্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মাকে।

নিজের টুইটে পায়েল লিখেছেন, “নরেন্দ্র মোদি স্যার এই মাফিয়া গ্যাং আমাকে মেরে ফেলবে। রেখা শর্মা ম্যাডাম এরা আমার খুনকে আত্মহত্যা কিংবা অন্য কিছু হিসেবে দেখিয়ে দেবে।”

পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন পায়েল ঘোষ। মহিলা কমিশনের সুপারিশেই তিনি ভরসোভা থানায় অনুরাগের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে অনশনের হুমকি দিয়েছিলেন। তারপরই বলিউড পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল মুম্বই পুলিশ। থানায় গিয়ে বয়ান দিয়েছিলেন অনুরাগ কশ্যপ। নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, তিনি সেই সময় শ্রীলঙ্কায় ছিলেন।

ইতিমধ্যেই আবার অনুরাগ কাণ্ডে বিনা কারণে তাঁর নাম জড়ানোয় পায়েলের বিরুদ্ধে মানহানির মামলা করেন রিচা চড্ডা। পায়েলকে নিজের মন্তব্য ফিরিয়ে নিতে বলা হয়। কিন্তু তা ফিরিয়ে নিতে অস্বীকার করেন পায়েল। এবিষয়ে এখনও টুইটারে দু’জনের বাদানুবাদ অব্যাহত।

ঘটনায় পায়েলের পাশে দাঁড়িয়েছেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী কঙ্গনা রানাউত। যদিও পায়েলের সর্বশেষ অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি কঙ্গনা। শুধু ‘থালাইভি’র শুটিংয়ের ছবি পোস্ট করেছেন তিনি। আর তার আগে মানসিক স্বাস্থ্য নিয়ে পরোক্ষে দীপিকা পাড়ুকোনকে কটাক্ষ করেছিলেন। ব্যঙ্গ করে লিখেছিলেন ‘ডিপ্রেশন কি দুকান’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ