1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

দুই সপ্তাহে হিনা খানের পারিশ্রমিক ৭২ লাখ!

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৭ Time View

বিগ বস ১৪-এর ঘরে হাজির হয়েছেন হিনা খান। বসের ঘরে আপাতত দুই সপ্তাহের অতিথি হিসেবে থাকছেন হিনা। সালমান খানের শোয়ে থাকাকালীন ২ সপ্তাহের জন্য হিনা খানকে ৭২ লাখ পারিশ্রমিক দেওয়া হচ্ছে। খবর জিনিউজের।

যদিও অন্য একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, অতিথিদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন সিদ্ধার্থ শুক্ল। সিদ্ধার্থ প্রায় ১২ কোটি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। সিদ্ধার্থ শুক্ল বা হিনা খানের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

জিনিউজের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে বলিউডের জন্য নিজেকে তৈরি করছেন হিনা খান। বিক্রম ভাটের সিনেমা হ্যাকড দিয়ে ইতোমধ্যেই বলিউডে পা রেখেছেন হিনা খান। ওই সিনেমার পর হিনা খানের পরবর্তী সিনেমা নিয়ে কৌতূহল রয়েছে দর্শকদের কাছে। তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা ছড়িয়েছে। তবে ক্যারিয়ার ছেড়ে হিনা যে এই মুহূর্তে সংসার পাতাতে একেবারেই রাজি নন, তা স্পষ্ট করে দিয়েছেন অনেকবার। সেই কারণেই বন্ধু রকি জয়সওয়ালের সঙ্গে সম্পর্ক থাকলেও, তারা এই মুহূর্তে সাতপাকে বাঁধা পড়ছেন না বলেই জানা যাচ্ছে।

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে হিনা খান বলেন, আমি সব সময় বলি, টেলিভিশনই আসলে আপনাকে প্রকৃতপক্ষে ভালো অর্থ দেয়। তাই এটা ছেড়ে অন্য কোথাও যাওয়া কঠিন। এখানে প্রচুর শ্রম, সংগ্রাম ও সাধনা করা লাগে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ