1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ধর্ষণকারীর জন্য রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণকারীর জন্য কোন রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়। আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে সড়ক ও জনপথ অধিদপ্তরের সাথে উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি আরও বলতে চাই , যে সকল অপরাধী বা ধর্ষক এ সকল ঘৃণিত কাজ করছে তাদের জন্য শাস্তিই শেষ কথা নয়। তারা যদি কোন রাজনৈতিক ছায়ায় থাকে তাহলে তাদেরকে চিরতরে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। ধর্ষণকারীর জন্য কোন রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়। এ সকল সমাজ বিরোধী অপরাধীদের বিরুদ্ধে সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপোষহীন থাকতে হবে।’

‘দেশে গণতন্ত্র নেই’ বিএনপির এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা বলতে চাই, প্রতিদিন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে ফ্রি-স্টাইলে তারা বিষোদগার করছে। গণতন্ত্র না থাকলে মির্জা ফখরুল সাহেবরা এভাবে অবিরাম মিথ্যাচার করতে পারতেন? তাদের দলের কাউকে কী এজন্য জেলে যেতে হচ্ছে? গণতন্ত্র আছে বলেই তারা সরকারের সমালোচনা করতে পারছে। মিথ্যাচারের পুরোনা ভাঙ্গা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ও সরকারের অন্ধ সমালোচনাই বিএনপির রোজনামচা।

তিনি বলেন, করোনা একটি বৈশ্বিক সংকট। এ সংকট মোকাবেলার পাশাপাশি বন্যাদুর্গত ও সুপার সাইক্লোন আম্ফানে ক্ষতিগ্রস্থ মানুষের সুরক্ষায় শেখ হাসিনা সরকার সফলতার সাথে কাজ করেছে এবং করে যাচ্ছে। কূটনীতিকরা প্রতিলকূতার স্রোত মাড়িয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার ধারা প্রশংসার সাথে স্বীকৃতি দিচ্ছেন। অপরাদিকে বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক দল হিসাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ