1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

৩০ অক্টোবর কাজলের বিয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৭০ Time View

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল বলেছেন, খুব শিগগিরই বিয়ের পরিকল্পনা করছি।

এবার জানা গেলো অভিনেত্রীর বিয়ের তারিখ। ৩০ অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। মুম্বাইয়ে বসবে বিয়ের আসর। তবে করোনা পরিস্থিতিতে দুই পরিবারের ঘনিষ্ঠরাই শুধু উপস্থিত থাকবেন। সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার এ ঘোষণা নিজেই দিলেন।

গৌতমের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাই তিনি উচ্ছ্বসিত। জীবনে চলার পথে ভক্তরা যেভাবে তার পাশে দাঁড়িয়েছেন, ভালোবেসেছেন, ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন। বিয়ের পরও অভিনয় করবেন বলে জানান অভিনেত্রী।

২০০৪ সালে হিন্দি ছবি ‘কিঁউ- হো গ্যায়া না’ দিয়ে বলিউডে পা রাখেন কাজল আগারওয়াল। এরপর ২০০৭ সালে ‘লক্ষ্মী কল্যানম’ নামে একটি জনপ্রিয় তামিল সিনেমা দিয়ে রূপালি জগতে ফের নিজেকে জানান দেন।

‘বাহুবলি’ পরিচালক এস এস রাজামৌলির ‘মাগধিরা’তেও দেখা যায় কাজলকে। পাশাপাশি মোসাগাল্লু, ইন্ডিয়ান পার্ট টু, মুম্বাই সাগা, প্যারিস প্যারিস-সহ দক্ষিণের একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ