1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ভারতে ফিরলেন বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৩৯ Time View

সদ্য বিদায়ী বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বেনাপোল বন্দর দিয়ে ভারতে ফিরেছেন।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে তিনি বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। জানা গেছে- বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলে যোগদান করবেন বিক্রম দোরাই স্বামী।

এর আগে রীভা গাঙ্গুলি দাশ বেনাপোল চেকপোস্ট পৌঁছালে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলক কুমার মন্ডল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও ইমিগ্রেশন ওসি আহসান হাবিব তাকে ফুল দিয়ে বিদায় জানান।

গত বছরের পহেলা মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলার স্থলে রীভা গাঙ্গুলি দাশ হাইকমিশনার হিসেবে যোগদান করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন। তার দায়িত্বের স্বল্পকালীন সময় তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও বাণিজ্যসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব রীভা গাঙ্গুলি দাশের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ