1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

দীপিকাদের পর বলিউডের ৬ অভিনেতাকে তলব এনসিবির!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ৭৩ Time View

বলিউডের সঙ্গে মাদক চক্রের যোগ নিয়ে ফের বড় খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার বলিউডের ৬ অভিনেতা রয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে। যে ৬ জনের মধ্যে ৩ জন বি টাউনের এক্কেবারে প্রথম সারির অভিনেতা। বাকি ৩ জন প্রায় নবাগত। বলিউডের ৬ অভিনেতার পাশাপাশি কয়েকজন প্রযোজক, পরিচালক নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরে রয়েছেন। শিগগিরই তাঁদের সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।

প্রসঙ্গত, বলিউডের সঙ্গে যে মাদক চক্রের যোগ রয়েছে, তার মূল মাথা একজন প্রাক্তন সুপার মডেল তথা অভিনেতা। এনসিবি সূত্রে ওই খবর প্রকাশ্যে আসার পর থেকেই জোর সমালোচনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে শুরু হয় গুঞ্জন। বলিউডের ওই সুপার মডেল তথা অভিনেতা বলতে এনসিবি কাকে ইঙ্গিত করছে, তা নিয়ে গুঞ্জনও শুরু হয়ে যায়। তবে কেন্দ্রীয় সংস্থার তরফে এখনও পর্যন্ত কারও নাম প্রকাশ্যে আনা হয়নি।

এদিকে মাদক চক্রের সঙ্গে যোগের অভিযোগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুল প্রীত সিংকে এখনও ক্লিনচিট দেওয়া হয়নি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে। জিজ্ঞাসাবাদের পর ওই ৪ অভিনেত্রীর ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই ৪ অভিনেত্রী কোনও মাদক পাচারকারী বা কারবারীর সঙ্গে আর্থিক লেনদেন করেছেন কি না, তা খতিয়ে দেখতেই কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে দীপিকাদের ফের জিজ্ঞাসাবাদ করা হবে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ