1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সৃজিতের ‘ফেলুদা ফেরত’ নিয়ে আড্ডা টাইমসের সাথে জটিলতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৫ Time View

সৃজিত মুখার্জি নতুন ফেলুদার হাল ধরেছেন শুনে নড়েচড়ে বসে গোয়েন্দা চরিত্রটির ভক্তরা। ‘ফেলুদা ফেরত’ শিরোনামের সিরিজের দুটি গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ ট্রেলারসহ মোট ১২টি পর্ব মুক্তি পাওয়ার কথা ছিল ওয়েব প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে।

এখন সিরিজটি মুক্তি নিয়ে বুধবার সোশ্যাল মিডিয়ায় অবাক করা পোস্ট দিয়েছেন সৃজিত। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সৃজিত ফেইসবুকে লেখেন, “এটা সেপ্টেম্বরের শেষ, প্রতিশ্রুতি মতোই দুটো ট্রেলার ও ১২ পর্ব তৈরি হয়ে রয়েছে। তবে আমি আড্ডা টাইমসের কাছ থেকে জেনেছি, প্রযুক্তিগত কিছু কারণে তারা অ্যাপটিকে নতুন করে ঢেলে সাজতে চাইছে। পাশাপাশি গ্রাহকদের আর্থিক প্যাকেজ সংক্রান্ত কিছু বিষয়ও রয়েছে। তাই ‘ফেলুদা ফেরত’ কবে দেখা যাবে তা জানতে আড্ডা টাইমসে ফেইসবুক, টুইটার মাধ্যম চোখ রাখুন, কিংবা তাদের প্রিন্স আনোয়ার শাহর অফিসেও যোগাযোগ করতে পারেন।”

পরিচালকের পোস্ট থেকে মনে হচ্ছে, নিজের তৈরি ওয়েব সিরিজ থেকে দূরত্ব তৈরি করে নিলেন। এত দিন তিনি বিভিন্ন আপডেট দিচ্ছিলেন। এবার পুরো বিষয়টি আড্ডা টাইমসের হাতেই ছেড়ে দিলেন। এ কারণে যত জল্পনা।

কলকাতার ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। আড্ডা টাইমসের সঙ্গে সুরিন্দর ফিল্মসের সঙ্গে আর্থিক চুক্তি নিয়ে মতবিরোধের কারণেই ‘ফেলুদা ফেরত’ পিছিয়ে গেছে। যদিও ঠিক কী ঘটেছে সে বিষয়ে আড্ডা টাইমস, সুরিন্দর ফিল্মস কিংবা পরিচালক সৃজিত কেউ প্রকাশ্যে মুখ খোলেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ