1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

‘সৌদির চাকরিদাতারা কর্মী ছাটাই করলে সরকারের কিছু করার নেই’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪ Time View

সৌদী আরবের চাকরিদাতা বা কফিলরা বিদেশি কর্মী ছাঁটাই করলে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধিদের ব্রিফ করার পর একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

দেশে ফেরার পর করোনা পরিস্থিতির কারণে প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। তা দূর করতে সাত দেশের দূতাবাসের প্রতিনিধিদের সাথে মতবিনিময়ের কথা ছিল। তবে, কুয়েতের আমীর মারা যাওয়ায় দেশটির কোনও প্রতিনিধি বা রাষ্ট্রদূত যোগ দেননি সভায়।

সৌদী আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ইরাক এবং মালয়শিয়ার রাষ্ট্রদূত এবং লেবার কনস্যুলারদের দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, কফিল বা প্রতিষ্ঠানের মালিকরা কর্মী ছাটাই করলে সরকারের কিছু করার নেই। এছাড়া, বৃহস্পতিবার থেকেই সৌদিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ১০টি করে ফ্লাইট পরিচালনা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

আর সৌদি দূতাবাস ২৫ হাজার ভিসা নবায়ন করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী। যারা প্রবাসে চাকরি হারাচ্ছেন তাদের জন্য সরকার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করছে বলেও জানান দুই মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ