1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬ রুটের ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ Time View

চলমান করোনা পরিস্থিতি ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট ওঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬ রুটের ফ্লাইট আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে, একই কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

বন্ধের পর গত ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি মেলে। এর ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে। তবে বিভিন্ন দেশ এখনো বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ