1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সরকারি অনুদানের চলচ্চিত্রে তিশা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭১ Time View

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছোট পর্দায় নিজের অভিনয় দিয়ে জাত চিনিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার তিনি নাম লেখালেন চলচ্চিত্রে। এবার সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন এই অভিনেত্রী।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতাকে নিয়ে নির্মাণাধীন সিনেমায় অভিনয় করবেন তিশা। এতে বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিককে দেখা যাবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এতে তিশার নাম ঘোষণা করা হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের ভালোবাসা প্রীতিলতা উপন্যাস অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। সিনেমাটি প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।

মহরত অনুষ্ঠানে সেলিনা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

অনুষ্ঠানে সিনেমা প্রসঙ্গে পরিচালক প্রদীপ বলেন, আমরা খুব শিগগির এর শুটিং শুরু করব। পরিকল্পনা আছে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই কাজে নামার।

এ চলচ্চিত্রে আরো অভিনয় করবেন- মান্নান হীরা, মৃন্ময়ী রূপকথা, কামরুজ্জামান তাপু, ইন্দ্রাণী ঘটক, অমিত রঞ্জন দে, সুচয় আমিন, পাশা মোস্তফা কামাল, মিজান রহমান, আহমেদ আলী, নাজমুল বাবু, সুধাংশু তালুকদার, আরিফুল ইসলাম হাবিব, পংকজ মজুমদার, তামিমা তিথি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ