1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

ভারতের সঙ্গে বন্ধুত্ব দিন দিন সুদৃঢ় হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে দিন দিন বাংলাদেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় হচ্ছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে।

আজ বুধবার দোহার উপজেলার শাইনপুকুরে মন্ত্রীর নিজ বাসভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরো সুদৃঢ় হচ্ছে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার দোহারস্থ মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করেন। গান্ধী আশ্রম পরিদর্শন শেষে আশ্রমের আঙিনায় মন্ত্রী, সিনিয়র সচিব এবং ভারতীয় হাইকমিশনার বৃক্ষরোপণ করেন।

সৌজন্য সাক্ষাৎ এবং গান্ধী আশ্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. বেনজীর আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা এবং স্থানীয় গণ‍্যমান্য ব‍্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ