1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯ Time View

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজের সকল শ্রেণির মানুষকে উন্নয়ন কর্মকাণ্ডের আওতায় নিয়ে আসতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে প্রাধান্য দেয়া হচ্ছে।

মন্ত্রী আজ ভার্চুয়্যাল প্ল্যাটফর্মে খুলনা জেলা প্রশাসন আয়োজিত খুলনা জেলার দাকোপ উপজেলায় বানিশান্তার যৌনপল্লীর শিশুদের আবাসিক শিক্ষা ও পুনর্বাসনের উদ্দেশ্যে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মাণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার।

মন্ত্রী বলেন, যৌনপল্লীর শিশুদের শিক্ষার মাধ্যমে পুনর্বাসনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের গৃহীত উদ্যোগটি পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীর জীবনমানোন্নয়নে দৃষ্টান্ত হয়ে থাকবে। অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রী গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

প্রায় এক কোটি ষাট লাখ টাকা ব্যায়ে খুলনা জেলার দাকোপ উপজেলার শতাব্দি প্রাচীন বানিশান্তা যৌনপল্লীর শতাধিক পরিবারের শিশুদের শিক্ষা প্রদান নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মিত হচ্ছে। পরে মন্ত্রী প্রাথমিক বিদ্যালয় সম্প্রসারণ ও হোস্টেল নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ