1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার সংবিধান সংশোধনে অংশীজনদের মতামত নেওয়া হবে : আইনমন্ত্রী মাহ্দী আমিনের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসিংয়ে গুরুত্ব বিদ্যুতের অতিরিক্ত বিল এলে করণীয় কী, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন : ববি হাজ্জাজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ

অর্থবহ জীবন সম্পর্কে যুবসমাজের সম্যক ধারণা থাকতে হবে: শিক্ষা উপ-মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১ Time View

শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বর্তমান বাস্তবতায় যুবসমাজকে জানতে হবে অর্থবহ জীবন বলতে কী বুঝায় এবং জীবনের অত্যাবশ্যকীয় উপাদান কী কী। যুবসমাজকে জানতে হবে সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে মানুষ কীভাবে সুখ, শান্তি ও টেকসই জীবনযাপন করতে সক্ষম হবে।
উপ-মন্ত্রী অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ, মাইক্রো গভর্নেন্স রিসার্চ ইনিশিয়েটিভস এবং সেইভ ইয়ুথ বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী ইয়ুথ প্রমিজ লিডারশিপ সামিটের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপ-মন্ত্রী সমতা, ন্যায্যতা ও অন্তর্ভুক্তির ভিত্তিতে ধর্মনিরপেক্ষ একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে যুবসমাজের প্রতি আহ্বান জানান। গ্রাজুয়েশন সম্পন্ন করে চাকরি খোঁজার গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।
করোনা মহামারীতে যুবসমাজের সাহসী ভূমিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে যুবসমাজ করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার তৈরি করেছে, করোনা রোগীদেরকে হাসপাতালে পৌঁছে দিয়েছে, তাদেরকে খাদ্য সহায়তা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ