1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ তসলিমা নাসরিন দেশে ফিরতে চাইলে আইন অনুসরণ করে আবেদন করতে পারবেন বুধবার বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া, কবে কোথায় খেলা দেখে নিন জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না, এটা হবে চরম নিমকহারামি কক্সবাজারের বাসে ৩ হাজার ৬৬০ পিস ইয়াবা : চালক ও হেলপার গ্রেপ্তার সৌদি উপমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর যৌথ বৈঠক দ্বিতীয় রাজস্ব সম্মেলন ১৮ আগস্ট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

জিনিয়া অপহরণ: রিমান্ড শেষে কারাগারে সেই লোপা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে ফুল বিক্রেতা শিশু জিনিয়াকে (৯) অপহরণের ঘটনায় গ্রেপ্তার নূর নাজমা আক্তার লোপা তালুকদারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, দুই দিনের রিমান্ড শেষে আজ লোপাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লোপাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক মো. শাহজাহান মিয়া।

অপরদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে লোপাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

জিনিয়া ঢাবির টিএসসি চত্বরে ফুল বিক্রি করত। ছোটবেলা থেকেই মা সেনুরা বেগমের সঙ্গে টিএসসিতে থাকতো সে। তিনি গত ২ সেপ্টেম্বর জিনিয়ার নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর গত ৭ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান চালিয়ে জিনিয়াকে উদ্ধার করে মহানগর গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ ঘটনায় নূর নাজমা আক্তার লোপা তালুকদারকে গ্রেপ্তার করে ডিবি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। এ বিষয়ে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বলেছিলেন, লোপা তালুকদার ‘অসৎ উদ্দেশ্যে’ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করেন।

পরে ৮ সেপ্টেম্বর লোপাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর শাহবাগ থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে জিনিয়াকে তার মায়ের জিম্মায় দেন ঢাকা মহানগর হাকিম ইলিয়াস মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ