1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

ভুল চিকিৎসায় মৃত্যু: স্কয়ার হাসপাতালে মধ্যরাতেও বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১২
  • ১৪২ Time View

রাজধানীর স্কয়ার হাসপাতালে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় আসিক আহমেদ আসিক (২৮) নামে ইউনিভার্সিটি পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

বৃহস্পতিবার বিকালে সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর তার পরিবার ও স্বজনরা স্কয়ার হাসপাতালে বিক্ষোভ শুরু করেন। রাত ১টার দিকেও রোগীর অর্ধ শতাধিক স্বজনকে হাসপাতালের সামনে বিক্ষোভ করতে দেখা গেছে। ওই সময় পর্যন্ত ওপারেশন থিয়েটারে লাশ রাখা ছিলো।

শেরেবাংলা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত আশিক ১৫ দিন আগে (শুক্রবার) পুকুরের পানিতে পড়ে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার বিকেলে তার পরিবারের কোনো ধরনের অনুমতি ছাড়াই ডাক্তার তাকে অপারেশন থিয়েটারে(ওটি) নিয়ে যায়। বিকেল সাড়ে ৫টার দিকে ওটিতে তার মৃত্যু হয়। এ ঘটনা জানার পর থেকেই তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা এসে হাসপাতালে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, আশিকের চিকিৎসায় ডাক্তারদের ক্রটি রয়েছে। নিহতের বাবার নাম হাজী মো. শোয়েব।  নিহত আশিক আইইউবি ইউনিভার্সিটিতে বিবিএ শেষ করে এমবিএ করছিলেন।

বংশাল থানা এলাকার নর্থসাউথ রোডের ১১/এ হোল্ডিং নম্বরের বাড়িতে তিনি তার পরিবারের সঙ্গে থাকতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ