1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

কোম্যানের পরিকল্পনায় বার্সার দল যেমন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫ Time View

লিওনেল মেসি বার্সেলোনায় থেকে যেতে বাধ্য হয়েছেন। মেসির ক্লাব ছাড়তে চাওয়ার অন্যতম কারণ ছিল বার্সার ভালো ভবিষ্যত না দেখা। প্রকেক্ট না থাকা। মেসি থেকে গেলেও বার্সা সেই প্রজেক্ট তৈরির পথে খুব একটা এগোতে পারিনি। এখনও বার্সা কিনতে পারেনি কার্যকর কোন ফুটবলার।

অথচ তাদের অন্তত একটা সেন্ট্রাল ডিফেন্ডার এবং একজন স্ট্রাইকার খুবই দরকার। রাইট ব্যাক নিয়েও আছে দুশ্চিন্তা। আলোচনায় থাকা এরিক গার্সিয়াকে এখনও আনতে পারেনি বার্সা। চুক্তির বিষয়ে এগোতে পারেনি উইজনালডমের ক্ষেত্রে। লউতারো মার্টিনেজ কিংবা মেপিস ডিপের ব্যাপারটাও হয়নি সুরহা। কোম্যানকে তাই হাতে থাকা দল নিয়েই শুরু করতে হচ্ছে পরিকল্পনা।

গোলরক্ষক হিসেবে বার্সায় মার্ক টের স্টেগানকে নিয়ে প্রশ্ন নেই। সেন্ট্রাল ডিফেন্সে জেরার্ড পিকে এবং ক্লাইমেন্ট লিংলেটই এখন পর্যন্ত ভরসা। যদিও তাদের দু’জনেই অনাস্থা বার্সার। লেফট উইঙ্গে নেলসন সেমেদো। যাকে বিক্রির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বার্সা। আর রাইট ব্যাকে থাকবেন জর্ডি আলবা। যার বিকল্প খুঁজে হয়রান কাতালানরা।

মিডফিল্ডে কোম্যানের প্রথম পছন্দ হয়ে উঠতে পারেন ডি জং। তাকে জায়গা করে দিতে বেঞ্চে বসতে হবে সার্জিও বুসকেটসকে। অন্য পাশে পিয়ানিচকে খেলাতে পারে বার্সা। অথবা কুতিনহো হতে পারেন শুরুর একাদশের ফুটবলার। তবে উইজনালডম শেষ পর্যন্ত বার্সায় আসলে বদলে যেতে পারে ছক। মেসিকে সেন্ট্রাল মিডফিল্ডে রেখে দল সাজানোর পরিকল্পনা কোম্যানের।

দুই উইঙ্গ দিয়ে কোম্যান খেলাতে পারেন উসমান ডেম্বেলে এবং আনসু ফাতিকে। শুরুর একাদশে খেলার জন্য ফাতি প্রস্তুত। কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ১৭ বছরের তরুণ ‍শুরুর একাদশে খেলার চাপ সামলে ইনজুরি ঝুঁকি মুক্ত থাকতে পারবেন কিনা প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্য প্রান্তে ইনজুরিতে সারা বছর পার করে দেওয়া ডেম্বেলে ভরসা রাখতে হবে কোম্যানকে। আর সেন্ট্রাল ফরোয়ার্ড বা স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে অ্যান্তোনিও গ্রিজম্যানকে। তবে হাতে ভালো বিকল্প না থাকলে কোম্যানের ৪-৩-৩ এই ছক দাঁড়াবে কি-না তা নিয়ে থাকছে সংশয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ