1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে থাকা বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের সাক্ষাৎ চীনের নতুন আইনের প্রতিবাদে ভারতে তিব্বতি শরণার্থী আটক অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট এশিয়ার খাদ্য ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও পানি সংকট সমাধানে তাগিদ এডিবির নিয়ম ভেঙে ১ মাদ্রাসার ১৯ শিক্ষক-কর্মচারী তুললেন দেড় কোটি টাকা শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে দিলেন শর্ত রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ টানা পঞ্চমবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ আজ বাংলাদেশে আসছেন দেওবন্দের মোহতামিম মুফতি আবুল কাসেম নোমানী

বাংলাদেশসহ ১২ দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২ Time View

বাংলাদেশসহ ১২টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ার সরকার। আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম একটি ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার মালয়েশিয়া এই নিষেধাজ্ঞা দিয়েছে। ৭ই সেপ্টেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তিনি লিখেছেন, ১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিলো ফিলিপিন্স, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর।

”বৃহস্পতিবার আরও যে নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।”

তিনি পরামর্শ দিয়ে বলছেন, যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই নিষেধাজ্ঞা বহাল থাকার সময় দালালদের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে মালয়েশিয়ায় যাবার চেষ্টা না করার পরামর্শ দেন তিনি। তাহলে চিরদিনের জন্য কালো তালিকাভুক্ত হয়ে যেতে পারেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম জানিয়েছেন, এই বিষয়ে বাংলাদেশের সরকার সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাবে এবং সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেয়া হবে।

মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, যেসব দেশে দেড় লক্ষের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে, সেসব দেশের নাগরিকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মালয়েশিয়ার জ্যেষ্ঠ মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি জানিয়েছেন।

মালয়েশিয়ায় বৈধ-অবৈধ মিলিয়ে পাঁচ লক্ষেরও বেশি বাংলাদেশি কাজ করেন বলে ধারণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ