1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

হ্যারি-মেগান এবার নেটফ্লিক্সে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০ Time View

ব্রিটিশ যুবরাজ হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলকে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সিরিজ ও অনুষ্ঠানে। বেশ কয়েকটি অনুষ্ঠান তৈরির জন্য নেটফ্লিক্সের সাথে চুক্তি করেছেন তারা। বুধবার এই চুক্তির খবর জানান নেটফ্লিক্সের প্রধান টেড সারানডোস। খবর স্কাই নিউজের।

মেগান জানিয়েছেন, নেটফ্লিক্সের অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে অনুপ্রাণিত করতে চান তারা। অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তথ্যচিত্র, ডকু-সিরিজ, ফিচার ফিল্ম ও শিশুদের অনুষ্ঠান।

ব্রিটিশ রাজপরিবারের পদবি ত্যাগের ছয় মাস পর বিনোদন জগতে আসার এ উদ্যোগ নিলেন হ্যারি-মেগান দম্পতি। বর্তমানে তারা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনেকটা লোকচক্ষুর আড়ালে বসবাস করছেন।
প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে হ্যারি (৩৫) ও মেগান মার্কেলের (৩৮) দেখা হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ সময় প্রেম করার পর ২০১৮ সালের মে মাসে উইন্সরের সেন্ট জর্জ চ্যাপেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন তারা।

ডায়ানাপুত্র হ্যারিকে বিয়ে করার আগে মেগান মার্কেলের পেশা ছিলে অভিনয়। যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করতেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ