1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

সরকারি কর্মচারী হাসপাতালে ক্যানোলা ও মাস্ক দিল বিদ্যুৎ বিভাগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০ Time View

বিদ্যুৎ, বিভাগের সচিব ড. সুলতান আহমেদ জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের নিকট সরকারি কর্মচারী হাসপাতালের জন্য ছয় শতটি N-95 মাক্স ও ১ সেট HFNC (High Flow Nasal Cannula) প্রদান করেছেন।

আজ মঙ্গলবার হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্যকালে বিদ্যুৎ সচিব বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের নেতৃত্বে ইতোপূর্বে আইইডিসিআর-এর কাছে ২৫,০০০ হাজার কিট এবং ৫০,০০০ হাজার পিপিই হস্তান্তর করা হয়েছে। আজ সরকারি কর্মচারী হাসপাতালের জন্য ৬০০টি N-95 মাক্স ও ক্যানোলা সেট হস্তান্তর করা হলো। বরিশাল বিভাগে ইতোপূর্বে ১৪ সেট HFNC হস্তান্তর করা হয়েছে। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের জন্যও ৫০০টি করে N-95 মাক্স রাখা আছে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ দিয়ে বলেন, ৭২ বেড কভিড সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করার প্রক্রিয়া চলমান। এটি শুধু সরকারি কর্মচারীদের জন্যই নয়, সকলের জন্য উন্মুক্ত। চিকিৎসার মান খুবই উন্নত এবং চিকিৎসা খরচ নেই বলেলেই চলে।

হস্তান্তরকালে, বিদ্যুৎ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ