1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

নতুন অতিথি আসছে; কেক কেটে কোহলিদের উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৬৭ Time View

মা হতে যাচ্ছেন বলিউড তারকা তথা ভারত অধিনায়ক বিরাট কোহলির সহধর্মীনী আনুশকা শর্মা। বৃহস্পতিবার সকালে আনুশকা শর্মার বেবি বাম্পের ছবি সোশ্যাল সাইটে পোস্ট করেন কোহলি। পরে আনুশকা নিজেও সেই ছবি পোস্ট করে জানান, আগামী জানুয়ারিতে বড় হতে চলেছে তাদের দুজনের পরিবার। এমন সুসংবাদে উদযাপন হবে না তা কি হয়?

দুই জন থেকে তিন জন হতে যাওয়ার এই খুশির খবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিরাট কোহলি। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের টিম হোটেলে কাটা হয়েছিল কেক। কোহলি সেই কেক আনুশকাকে খাইয়ে দেন। সেখানে ব্যাঙ্গালুরুর সতীর্থরাও উপস্থিত ছিলেন। সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবি এখকন সাড়া ফেলেছে। সবাই আরও একবার অভিনন্দিত করছেন এই তারকা দম্পতিকে।

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে পরিচয় হয়েছিল কোহলি-আনুশকার। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিশাল আয়োজনে তারা বিয়ে করে ফেলেন। এরপর থেকে এই জুটি ভক্তদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে। তাদের প্রেমময় এই সংসার অনেকের কাছেই উদাহরণযোগ্য। কোহলি-আনুশকা এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আগামী ১৯ সেপ্টেম্বর সেখানে শুরু হবে আইপিএলের এবারের আসর। যদিও ধোনির চেন্নাই সুপার কিংসের ১৩ জন করোনায় আক্রান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ