1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

‘দেশের ৩১ দশমিক ৫ শতাংশ মানুষ দরিদ্র’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুন, ২০১২
  • ১৩০ Time View

মহাজোট সরকারের গত তিন বছরে দেশের অর্থনীতি গড়ে ৬ দশমিক ২ শতাংশ হারে বৃদ্ধি পাওয়ায় দারিদ্রের হার ৩১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকারের আমলে বিগত তিন বছরে জিডিপি গড়ে ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। জাতীয় আয় বেড়ে হয়েছে মাথাপিছু ৮৪৮ মার্কিন ডলার। দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।”

প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ ৯ দশমিক ৮ শতাংশ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে বলে শেখ হাসিনা জানান।

প্রধানমন্ত্রী সংসদকে জানান, ২০০৮-০৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫ দশমিক ৭ শতাংশ। ২০০৯-২০১০ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ১ শতাংশ। আর ২০১০-১১ অর্থবছরে তা আরো বেড়ে ৬ দশমিক ৭ শতাংশ হয়।

বিদায়ী ২০১১-১২ অর্থবছরের নয় মাসের হিসাব অনুযায়ী, ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।

আয়ের তথ্য জানাতে গিয়ে শেখ হাসিনা বলেন, ২০০৮-০৯ অর্থবছরে দেশে মাথাপিছু আয় ছিল ৬৭৬ মার্কিন ডলার। বিদায়ী ২০১১-১২ অর্থবছরে তা বেড়ে ৮৪৮ ডলার হয়েছে।

“২০০৫ সালে দারিদ্র্যের হার (মাথা গণনা পদ্ধতিতে) ছিল ৪০ দশমিক ৪ শতাংশ, যা কমে ২০১০ এ ৩১ দশমিক ৫ শতাংশ হয়েছে।”

এই সময়ে আয় বৈষম্যের আনুপাতও উল্লেখযোগ্য মাত্রায় কমেছে বলে প্রধানমন্ত্রী জানান।

বিশ্ব ব্যাংকের বিচারে, যাদের আয় দৈনিক ১ দশমিক ২৫ ডলারের কম, তাদেরই দরিদ্র বলে বিবেচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ