1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলন সম্মিলিত প্রয়াসের ফল, কারোও একক কৃতিত্ব নয় : রিজভী হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১০৮০ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

গুণগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়ন করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিটি প্রকল্প অসহায় জনগোষ্ঠীর চাহিদাকে প্রধান্য দিয়ে বাস্তবায়ন করা হয়। প্রকল্প বাস্তবায়ন নিয়ে যেন কোন প্রশ্ন না উঠে, সরকারি অর্থ যেন কোনভাবে অপচয় না হয় সে বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। মন্ত্রী গুণগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন।

আজ সোমবার ভার্চুয়্যাল প্ল্যাটফর্ম জুম-এ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এম পি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের কারনে স্থবির। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় করোনাভীতি উপেক্ষা করে কাজ করেছেন। বিশ্বে এ উদাহরণ বিরল। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে আজ প্রশংসিত হচ্ছেন।

মন্ত্রী বলেন, করোনা প্রকোপের শুরু থেকেই সমাজকল্যাণ মন্ত্রণালয় জনগণের পাশে ছিল। করোনা দূর না হওয়া পর্যন্ত জনগণের পাশে থেকে অব্যাহতভাবে সেবা প্রদান করার জন্য তিনি কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানান।

এসময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সঠিকভাবে কর্মপরিকল্পনা নির্ধারণ করে যথাসময়ে কাজ সম্পন্ন করতে হবে। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে করোনা সহসাই বিদায় হচ্ছেনা তাই করোনার মধ্যেও উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে হবে। উল্লেখ্য, সভায় ১২টি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ