1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

জিদানের ক্যারিয়ারের সেরা দিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৫৬ Time View

শূন্য থেকে শুরু করে রিয়াল মাদ্রিদকে লা লিগার শিরোপা জয়ে নেতৃত্ব দেয়াকে নিজের ক্যারিয়ারের সেরা দিন বলে মন্তব্য করেছেন ক্লাবটির প্রধান কোচ জিনেদিন জিদান। ৪৮ বছর বয়সী ফ্রান্সের এই ফুটবল আইকনের মতে এই দিনটি তার সারা জীবন মনে থাকবে। যেখানে অন্তুর্ভুক্ত আছে খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপের শিরোপা জয়টিও। এই মৌসুমে তার বড় ধাক্কাটি হচ্ছে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে বিদায় নেয়ার ঘটনা।

বার্তা সংস্থা এএফপিকে জিদান বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ছিল লা লিগা জয় করা। করোনা ভাইরাসের মাহামারি শুরুর পর মনে করেছিলাম আমরা আর খেলাটি শুরু করতে পারব না। কারণ পরিস্থিতি তেমনটাই ছিল। শেষ পর্যন্ত আমরা লা লিগা জয় করতে পেরেছি। আমার কাছে ওই দিনটি ছিল সবচেয়ে আনন্দের দিন। এমনকি চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারাটা সব সময় দারুন ব্যাপার। এটি একটি চমৎকার বিষয়। তারপরও আমি সেটির সঙ্গে এর তুলনা করতে চাই না। আমরা যখন জটিলতা কাটাতে সক্ষম হলাম, তখনো লা লিগা জয় করাটা কঠিন ছিল। এটি ছিল আমার পেশাদার ক্যারিয়ারের সেরা দিন।’

কোনো এক পর্যায়ে এসে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব গ্রহনের আশা কখনো ত্যাগ করেননি উল্লেখ করে জিদান আরো বলেন, ‘আমি অনেকবার বলেছি আমি যদি কোচ থাকি তাহলে কেন একদিন ফ্রান্সের দায়িত্বে আসব না? এটি নতুন কিছু নয়। এমনকি দিদিয়ে দেশ্যমও বিষয়টি জানে। কারণ তিনি নিজেই এই ঘোষণাটি দিয়েছেন। আমাদের সবারই কিছু না কিছু গল্প আছে। আর আমার গল্প ফ্রেঞ্চ দলকে নিয়ে। আমার শেষ গেম পর্যন্ত এটি ছিল চমৎকার। ছিল উত্থান পতন। তবে আমার গল্পটি খুবই সুন্দর। একদিন আমি এই দায়িত্ব পাব। এটি প্রকৃতিগত ব্যাপার। যা হবার তা হবে।’

ফরাসি দলের হয়ে ১০৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জিদান। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী দলেরও অংশ ছিলেন তিনি। তবে তার সমাপ্তিটা ঘটেছে কিছুটা অন্যরকম ভাবে। ২০০৬ সালে ইতালিল বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখতে হয়েছে জিদানকে।তিনি বলেন, ‘ক্যারিয়ার নিয়ে আমার কোন পরিকল্পনা নেই। আজ আমি প্রশিক্ষন উপভোগ করছি। যেমনটি উপভোগ করতাম খেলোয়াড় থাকাকালিন সময়ে। যখন সেটা কাজ করবে না কিংবা অন্য কিছু করার প্রয়োজন হবে , আমি তা করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ