1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

জেকেজি’র ডা. সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৩৯ Time View

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ (বৃহস্পতিবার)।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে চার্জ শুনানি হবে।

মামলার অপর আসামিরা হলেন, ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। আটজনই এখন কারাগারে রয়েছেন।

গত ১৩ আগস্ট্ মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার ডকুমেন্টের সার্টিফাইড কপি না পাওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২০ আগস্ট দিন ধার্য করেন।

গত ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

অভিযোগ উঠেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন‌্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ