1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী ভুল ও অপতথ্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: মীর হেলাল উদ্দিন ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাফলং পর্যন্ত রেলপথের উদ্যোগ, সচিবদের নিয়ে সরেজমিনে মন্ত্রী আরিফ ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে আসিফসহ গাইবেন যারা এই সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবেন না : স্বাস্থ্যমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪ ইরানের ওপর হামলার কথিত পরিকল্পনা নিয়ে ট্রাম্পের কাছে উদ্বেগ সৌদি যুবরাজের

৩৭তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২৭ জনের নিয়োগ নিয়ে হাইকোর্টের রুল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪১ Time View

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ থাকার পরও ৩৭তম বিসিএস-এ নিয়োগ না পাওয়া ২৭ জনকে কেন বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ রবিবার এ রুল জারি করেন।

জনপ্রশাসন ও অর্থ সচিব, পিএসসি চেয়ারম্যানসহ চার জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত নাইমুর রহমান, ইমরান হাসান, মেহরাব হোসেন, ফারহানা হোসাইনসহ ২৭ জনের করা রিট আবেতনে এ রুল জারি করা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি দেবাশীষ ভট্টাচার্র্য্য ও সহকারি অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ্ মিয়া জানান, ৩৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৩১৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে পিএসসি। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় গতবছর ও চলতি বছর মোট সাতটি প্রজ্ঞাপনের মাধ্যমে ১২৪৯ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে।

সর্বশেষ গত ১৮ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু রিট আবেদনকারী ২৭ জনকে অদ্যাবধি নিয়োগ দেয়নি। একারণে তারা রিট আবেদন করেছেন। আদালত তাদের নিয়োগ দেওয়ার বিষয়ে রুল জারি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ