1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

‘আগামী বছর গ্যাসভিত্তিক ১৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুন, ২০১২
  • ১১০ Time View

আগামী বছর নাগাদ ১৩শ’ মেগাওয়াট গ্যাসভিত্তিক কয়েকটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী। তবে কয়টি বিদ্যুৎকেন্দ্র তা উল্লেখ করেননি উপদেষ্টা।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা নিয়ে বৈঠকের পর প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা জানান, বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মিটিং হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু তাহেরকে প্রধান করে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ব্রিগেডিয়ার এনামুল হক উপস্থিত ছিলেন।

বৈঠকের পর বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ জানান, নিউ সিদ্ধিরগঞ্জ ৪২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ ছয়মাস এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“বর্তমানে ঘাটতি সংকটের এ অবস্থায় গ্যাসভিত্তিক ১৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাওয়া কিভাবে সম্ভব হবে“– এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া। চাহিদার উপর নির্ভর করে প্রাপ্তি সাপেক্ষে এগুলোর ব্যবস্থা নেওয়া হবে।” যেসব বিদ্যুৎকেন্দ্র চলমান রয়েছে এর বাইরের বিদ্যুৎকেন্দ্রগুলোকে সর্বোচ্চ ক্যাপসিটিতে নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।

বৈঠকে বিদ্যুৎ সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ