1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

সিনহা হত্যার ঘটনায় সরকার বিব্রত : হানিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ নিহতের ঘটনায় সরকার বিব্রত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে।

আজ রবিবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের সামনে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকার যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই বিব্রত। এ ঘটনায় সরকার বিব্রত, কষ্ট পেয়েছে। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে। মেজর সিনহা হত্যায় দোষী প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, করোনাভাইরাস ছড়াতে সরকার সহযোগিতা করছে- এ ধরনের বক্তব্য একেবারেই হাস্যকর। যাঁরা এ ধরনের কথা বলছেন, তাঁরা সুস্থ আছেন কি না সন্দেহ আছে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য (কুষ্টিয়া-১) আ ক ম সরোয়ার জাহান বাদশা, (কুষ্টিয়া-৪) সেলিম আলতাফ জজ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভির আরাফাত ও জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ