1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ

সিনহার হত্যাকারীরা পার পাবে না : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৪২ Time View

সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সিনহা ইবনে রশীদের হত্যাকারীরা পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (৫ আগস্ট) সকালে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমে আবাহনী ক্লাব ও পরে বনানী কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ হুঁশিয়ার উচ্চারণ করেন।
ওবায়দুল কাদের এ সময় শহীদ শেখ কামালের কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন।
সেনাবাহিনীর অবসবপ্রাপ্ত মেজর ও এসএসএফের সাবেক কর্মকর্তা সিনহা ইবনে রশীদের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করে সড়ক পরিবহন মন্ত্রী কাদের বলেন, ‘এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হবে। কেউ পার পাবে না।’
পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় মামলা করেছেন সিনহার বোন শারমিন শাহরিয়া। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দাখিল করেন তিনি।
অ্যাডভোকেট মো. মোস্তফার নেতৃত্বে এ মামলা দাখিল করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ