1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ টুর্নামেন্টকে ঐতিহাসিক আয়োজন হিসেবে গড়ে তোলা হবে : মাহদী আমিন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৯, মামলা ৭১টি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী অডিও থেকেই ফাঁস হতে পারে অবস্থান, তাই রেকর্ড করা বার্তাও দিচ্ছেন না মোজতবা খামেনি

মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি আবেদন শুরু, চলবে ১২ আগস্ট পর্যন্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৪০ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত পাঠদানকারী কলেজসমূহে শিক্ষাবর্ষ অনুযায়ী মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমে এ কার্যক্রম ১২ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে। কভিড-১৯ মহামারীর কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস অনলাইনের মাধ্যমে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে জানা যাবে।

কোর্সে ভর্তি কার্যক্রম চলছে, অনলাইনে যেসব কোর্সে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে তা হলো- ২০২০-২১ বর্ষের এলএলবি ১ম পর্ব, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ। এ ছাড়া ২০১৯-২০ বর্ষের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এবং ২০১৮-১৯ বর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ