1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ

ইসরাফিল দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৪০ Time View

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (২৭ জুলাই) শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ইসরাফিল আলম আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ইসরাফিল আলম সোমবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম নওগাঁ-৬ আসন থেকে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ