1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

“কান্না থামাতে পারছি না! কতটা বেদনাদায়ক”, দিল বেচারা দেখে ভূমি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৬৫ Time View

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টারে মুক্তি পেয়েছে দিল বেচারা। যেন সুশান্ত সিং রাজপুতের জীবনেরই প্রতিচ্ছবি। এমনটাই অনুরাগীদের রিভিউ। ফিল্ম সমালোচক তরণ আদর্শ আবার পাঁচের মধ্যে চার স্টার দিয়েছে এই ছবিকে। পিছিয়ে নেই বলিউডও।
সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি দেখে কান্না চেপে রাখতে পারেননি তাঁর একদা সহকর্মী ভূমি পেডনেকর।
শোনচিড়িয়া ছবিতে একসঙ্গে কাজ করেছেন সুশান্ত-ভূমি।
সেই অভিনেত্রী এই ছবি দেখে লিখলেন, “বেদনাদায়ক ও সুন্দর।”
ইনস্টাগ্রামে ছবির বিষয়ে লিখতে গিয়ে তিনি বলেছেন, “আবেগপ্রবণ, কান্না থামাতে পারিনি। অসাধারণ অভিনয়। এত সামনে থেকে বেদনাদায়ক অথচ কত সুন্দর করে বলা কথা কোনওদিন দেখিনি। অনুরাগীদের দেওয়া সুশান্তের সেরা উপহার।”
পাশাপাশি ছবির পরিচালক মুকেশ ছাবড়া এবং অভিনেত্রী সঞ্জনা সঙ্ঘীর প্রশংসায় পঞ্চমুখ ভূমি। তিনি লিখেছেন, “মুকেশ ছাবড়া খুব ভালো কাজ। সঞ্জনা সঙ্ঘী, বড়পর্দায় তোমাকে স্বাগত।”
দেখুন ভূমির সেই ইনস্টাগ্রাম স্টোরি:

এর আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর শোনচিড়িয়ার সহকর্মীর স্মরণে ভূমি লিখেছিলেন, “প্রতিদিন সকালে উঠে আমি তোমার কথা ভাবি। আমাদের আলোচনা, স্বভাব, আবেগকে মনে করি। কিন্তু তখনই মনে পড়ে তোমার অনুপস্থিতি। আর বেদনায় মন ভারাক্রান্ত হয়ে ওঠে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ