1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সুশান্তের মৃত্যু : অবশেষে কঙ্গনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬৬ Time View

অবশেষে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে কঙ্গনা রানাওয়াতকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো মুম্বাই পুলিশ। শুক্রবারই পুলিশের তরফে ডাকযোগে কঙ্গনার মানালির বাড়িতে সমন পাঠানো হয়েছে বলে খবর।
এবিষয়ে মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছেন, ”সুশান্ত সিং রাজপুতের মানসিক অবসাদের কারণ জানতেই আমরা কঙ্গনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। আর শুক্রবারই কঙ্গনা রানাওয়াতকে ডেকে পাঠিয়ে আমাদের তরফে তাঁর মানালির বাড়িতে সমন পাঠানো হয়েছে।”
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বেশকিছু বলিউড ব্যক্তিত্বকে একহাত নেন কঙ্গনা। কঙ্গনার তোপের মুখে পড়েন মহেশ ভাট, করণ জোহর, আদিত্য চোপড়া, রাজীব মাসন্দের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা। এমনকি মুম্বাই পুলিশ কেন এই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে না তা নিয়েও প্রশ্ন তোলেন অভিনেত্রী। তোপ দাগেন অকারণ, সঞ্জয়লীলা বনশালি ও শেখর কাপুরের মতো ভালো মানুষকে পুলিশ হেনস্থ করছে বলেও।
পাশাপাশি মুম্বাই পুলিশের তরফে তার সঙ্গে প্রথম দিকে যোগাযোগ করা হলেও, পরে তারা আর যোগোযোগ করেননি বলে জানিয়েছিলেন অভিনেত্রী। তার কথায়, ”মুম্বাই পুলিশের তরফে আমায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। আমি বলেছি, আমি মানালিতে আছি, যদি আপনারা আমার বয়ান রেকর্ড করার জন্য কাউকে পাঠান, তাহলে আমি বয়ান দিতে পারি। তবে এরপর আমাকে আর কিছুই জানানো হয়নি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ