1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে আরও ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা টিসিবির কার্ড পেতে কী লাগবে; কারা পাবেন, মিলবে যেসব শর্তে আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দুই পদে ঢাকার সমর্থন চায় দিল্লি ইয়ামাল ঝড়ে স্পেনের দাপট, গর্ডন-কেইনের গোলে স্বস্তি ইংল্যান্ডের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে ইয়াবাসহ আটক ৪ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি বন্যার ঝুঁকিতে লাখো বাড়ি, বিমা নিয়ে নতুন সতর্কবার্তা পার্থ-সাদনিমাকে নিয়ে ছেলের গল্প ও চিত্রনাট্যে চয়নিকার নাটক নিউইয়র্ক সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমছে, আবারও দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

পাকিস্তানের সামরিক ঘাঁটিতে তালেবান হামলা, সেনাসহ নিহত ২৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুন, ২০১২
  • ১৫০ Time View

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দির জেলায় রোববার শেষ রাতের দিকে আফগানিস্তান থেকে আসা শ’খানেক তালেবান সদস্য একটি সামরিক ঘাঁটিতে হামলা করে। এসময় সেনা ও তালেবান সদস্যদের মধ্যে গোলাগুলিতে কমপক্ষে ৮ সেনা ও ১৫ তালেবান নিহত হয়।

সামরিক কর্মকর্তারা ওই সংঘর্ষে ৮ সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

তালেবানরাই এ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এহসানউল্লা এহসান নামে পাকিস্তানি তালেবান নেতা।

এহসান বলেছেন, হামলার আগে পাকিস্তানি তালেবানরা শত্রুপক্ষের অবস্থান এবং তথ্য দিয়ে সাহায্য করেছে।

তবে এ ব্যাপারে সরকারিভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি।

পূর্ব আফগানিস্তানে মার্কিন বাহিনী তাদের ঘাঁটি স্থাপনের পর পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায়  সংঘটিত সর্বশেষ হামলা এটি।

গত বছর একই ধরনের হামলায় ১২ পাকিস্তানি সেনা হওয়ায় পর ইসলামাবাদ এবং কাবুলের মধ্যে সর্ম্পকের টানাপোড়ন শুরু হয়।

এদিকে শুক্রবার আফগানিস্তান থেকে আসা তালেবানরা দির এলাকার একটি তল্লাশি চৌকিতে হামলা চালালে একজন নিহত এবং দুইজন আহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ