1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ

রাষ্ট্রদূত হলেন মো. মোশাররফ ও সহিদুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৫৬ Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং বিমসটেক মহাসচিব মো. সহিদুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই দুই কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এখন তাদের রাষ্ট্রদূত হিসেবে পদায়ন করবে।

সাবেক জ্যেষ্ঠ সচিব মোশাররফকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য রাষ্ট্রদূত পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

বিমসটেকের মহাসচিব পদে চুক্তিতে নিয়োজিত পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সহিদুলের অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

গত ২০১৬ সালের ২৯ জুন মোশাররফের পিআরএল বাতিল করে তাকে এক বছরের চুক্তিতে শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নিয়োগ দেয় সরকার। এরপর দুই বছরের চুক্তিতে এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ