1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

নন-এমপিও কারিগরি-মাদরাসার শিক্ষক-কর্মচারীরাও পাচ্ছেন আর্থিক অনুদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫০ Time View

দেশের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে আর্থিক অনুদান দেওয়া হবে। শিক্ষকরা জনপ্রতি পাবেন পাঁচ হাজার টাকা আর কর্মচারীরা পাবেন আড়াই হাজার টাকা।

করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় নন-এমপিও প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীগণ আর্থিক সংকটে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক সংকটের কথা চিন্তা করে কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসাসমূহের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

নন-এমপিও কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক জনপ্রতি পাঁচ হাজার টাকা হারে এবং ১০ হাজার ২০৪ জন কর্মচারী জনপ্রতি আড়াই হাজার টাকা হারে সর্বোমোট ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক অনুদান পাবেন।

এর আগে প্রধানমন্ত্রী ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুঃস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক এবং ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ