1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী শাহনাজ খুশি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৮৭ Time View

শুটিং থেকে ফিরতে গিয়ে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি।
গত বৃহস্পতিবার ঈদের নাটক ‘নসু ভিলেন’-এর দৃশ্যায়নের জন্য পুবাইল যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছেন খুশি। দুর্ঘটনার সময় তিনি একাই ছিলেন গাড়িতে।
১৬-১৭ বছর বয়সী এক কিশোর একটি কার্গোবাহী ট্রাক চালিয়ে তার গাড়িকে চাপা দেয় বলে জানান তিনি।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শাহানাজ খুশি।
তিনি লিখেছেন, ‘চার মাস পর করোনার মধ্যে প্রথম শুটিংয়ে যাচ্ছি, খারাপ লাগা নিয়ে পরশু এমন একটা পোস্ট দিয়েছিলাম। নাহ, আমাকে অদৃশ্য করোনা এখনো ছোঁয়নি, আমাকে মৃত্যুর দুয়ারে নিয়েছিল! এই গাড়ির মধ্যে আমি ছিলাম! একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়! আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি বেঁচে আছি, ভালো আছি!’
খুশি আরও লেখেন, কত বড় অরাজকতার মধ্যে আমরা বাস করছি, তা ভুক্তভোগী সবাই জানি। আজ স্বাস্থ্যখাত সামনে এসেছে বলে সাহেদদের মতো অসংখ্য অসংখ্য কালপ্রিট সামনে আসছে, পরিবহন খাতটা দীর্ঘকাল হলোই এমন! প্রতিদিন এমন অসংখ্য দুর্ঘটনায় শেষ হচ্ছে হাজারো পরিবার, খালি হচ্ছে মায়ের কোল, সন্তানের বুক! কিন্তু কোন প্রতিকার নেই। স্বাস্থ্যখাতের চেয়েও আরও দুর্গম, অন্ধকার, অন্যায়ে ঠাসা এ পরিবহনখাত!’
ঘাতক ট্রাক ড্রাইভারের প্রসঙ্গে খুশি লেখেন, ‘গুরুত্বপুর্ণ কথা হলো, ওনার কোনো লাইসেন্স নাই। এমন নাকি চলে, কোন সমস্যা হয় না। আমি আসলে পুরো সেন্সে ছিলাম না, কিছু কিছু কথা আমি ভুলতে পারছি না। পুবাইল পুলিশ, শুটিংয়ের ছেলেরা, আমার বাসার মানুষ সবাই চলে এসেছে। আমি তখন থরকম্প একটা মাংসপিন্ড কেবল। কেউ একজন ক্ষতিপুরণের কথা বলায় ড্রাইভার বলছে, মানুষ মাইরালায় ট্যাহা লাগে না, বাঁইচ্যা আছে, তাও ট্যাহা লাগব!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ