1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

কোনো দুর্নীতিবাজকে সরকার ক্ষমা করবে না: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪২ Time View

করোনাভাইরাস দুযোর্গের সময় মানুষের সাথে যারা প্রতারণা করে, মানুষের আস্থা ভঙ্গ করে, মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলে তাদের সরকার মাফ করবে না বলে সাফ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেছেন, ‘করোনার সময় বাংলাদেশের স্বাস্থ্য সেবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে। এর মধ্যে অনেক প্রতিষ্ঠান ভালো কাজ করছে। যে দুটি প্রতিষ্ঠান প্রতারণা করেছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তারা যে অন্যায় করেছে তার শাস্তি পাবে। কোন দুর্নীতিবাজকে সরকার ক্ষমা করবে না।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা গড়াপাড়া নিজ বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী তার প্রয়াত বাবা কর্নেল এমএ মালেকের ২০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সামাজিক দূরত্ব মেনে স্মরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন ছাড়া বক্তব্য দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটোসহ অনেকেই।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস একটি নতুন দুর্যোগ। এ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। করোনাকালীন দেশে ৭৫টি ল্যাব নির্মিত হয়েছে। আমাদের স্বাস্থ্য সেবা অন্য যেকোনো দেশের চেয়ে ভালো। আপনার দেখেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, তারপরও কিছু ব্যক্তি সমালোচনা করছেন। তাদের কাজ হলো ভালো কাজকেও সমালোচনা করা। এসব সমালোচনাকে ভয় পাওয়ার কারণ নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ