1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮ আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে: ইশরাক হোসেন খালেদা জিয়াসহ ৬ জন পাচ্ছেন শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ সবচেয়ে বড় রণতরীকে ভূমধ্যসাগর থেকে লোহিত সাগরে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত ইরানি নাবিকদের পাশে দাঁড়িয়ে প্রশংসিত শ্রীলঙ্কা নদীভাঙন প্রকল্প দেখতে কোম্পানীগঞ্জে যাচ্ছেন দুই মন্ত্রী

জার্মান মন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুন, ২০১২
  • ৭৬ Time View

বৈঠকে আলোচনায় না উঠলেও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “কখনো আলোচনা ওঠেনি এমন বিষয় নিয়ে জনসম্মক্ষে বক্তব্য দেওয়া শুধু প্রকৃত ঘটনা নিয়ে ভুল বোঝাবুঝিই সৃষ্টি করে না, তা পারস্পারিক আস্থা এবং সম্পর্কের ওপরও প্রভাব ফেলে।”

গিডো ভেস্টেরভেল শনিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের মধ্যে সুশীল সমাজের স্বাধীনতা, বাক স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে একজন অধিকার কর্মী (অ্যাকটিভিস্ট) নিহত হওয়ার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা আশা করছি, এর সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে।”

এ সব বিষয়ের কোনোটিই দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনা হয়নি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, “মন্ত্রণালয় এ বিষয়ে জোর দিতে চায় যে, এসব বিষয়ের কোনোটিই আলোচনায় উঠে আসেনি।”

পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ঢাকায় জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে সংবাদ সম্মেলনে প্রকৃত ঘটনা সঠিকভাবে উপস্থাপন না হওয়ায় বাংলাদেশের অসন্তোষ, হতাশা ও উদ্বেগ প্রকাশ করে।

“জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বলা হয়েছে যে, সব বিষয় নিয়ে পূর্ণ স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সব সময় আলোচনায় প্রস্তুত বাংলাদেশ,” পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনার বিষয়বস্তু জার্মানমন্ত্রীর লিখিত বিবৃতিতে জার্মান কর্মকর্তারা সঠিকভাবে তুলে আনতে পারেননি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ