1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

করোনায় প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৪০ Time View

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণিসম্পদ অধিদফতরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও) ডা. এমদাদুল হক মারা গেছেন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিসিএস লাইভস্টক ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা এমদাদুল প্রাণিসম্পদ অধিদফতরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমদাদুল হক করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। একই সঙ্গে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সচিব মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় মন্ত্রী বলেন, এমদাদুল হক একজন সৎ, বিনয়ী ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। করোনা সংকটেও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ