1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বাতিল ট্রেনের টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৯ Time View

করোনাভাইরাস মহামারীতে গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে ৩১ মার্চ পর্যন্ত যাত্রা বাতিল হওয়া ট্রেন যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবে রেলওয়ে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানান, শুক্রবার বিক্রি হওয়া টিকিটের টাকা ফেরত দেওয়া সংক্রান্ত পূর্ব রেল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিটের টাকা ফেরত চেয়ে নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম পূর্ব/চট্টগ্রাম বরাবর আবেদন করতে হবে। প্রমাণ হিসেবে টিকিটের মূলকপি, অনলাইনে টিকিট কিনে থাকলে প্রিন্টেড কপির সঙ্গে এনআইডির সত্যায়িত কপি জমা দিতে হবে।
১০ জুলাই থেকে আগামী ১৭ জুলাই পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই আবেদন করা যাবে।
গত ৩১ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হলেও করোনাভাইরাস সংক্রমণের কারণে ২৪ মার্চ সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যায় যাত্রীবাহী ট্রেন চলাচল। করোনাভাইরাসের বিস্তার রোধে দুই মাসের বেশি সময় দেশে সাধারণ ছুটির পর গত ৩১ মে থেকে আট জোড়া এবং ৩ জুন আরও ১১ জোড়া যাত্রীবাহী ট্রেন নামানো হয়। ১৭ দিনের মাথায় যাত্রী সংকটে দুটি রুটে ট্রেন সাময়িক স্থগিত করে রেল কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ