1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

মাস্ক-পিপিই দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে : দুদক সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪০ Time View

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ক্রয়ে দুর্নীতির সঙ্গে সরকারি কর্মকর্তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।
আজ বুধবার (০৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পিপিই-মাস্ক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুসন্ধানে সরকারি-বেসরকারি পর্যায়ে যাদেরই নাম আসবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এ দুর্নীতির সঙ্গে কোন সরকার কর্মকর্তা জড়িত আছেন কিনা সেটিও খতিয়ে দেখা হবে।
এর আগে মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অভিযোগে বুধবার (০৮ জুলাই) সকাল থেকে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক এবং তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেডের সমন্বয়কারী (মেডিকেল টিম) মো. মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। একই অভিযোগে বুধবার সংস্থাটি তলব করে এলান করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে। তবে করোনায় আক্রান্তের কারণ দেখিয়ে হাজির না হয়ে সময় চান তিনি।
বৃহস্পতিবার মেডিটেক ইমেজিং লি. এর পরিচালক মো হুমায়ুন কবির এবং ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মো. মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ