1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে দেশব্যাপী ডেটাবেজ তৈরির প্রস্তাব ডা. জুবাইদার নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব: অ্যাটর্নি জেনারেল ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নারীর কর্মসংস্থান ও শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার: প্রতিম স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ যারা ৭১ ভুলে যেতে চায়, তারা বাংলাদেশকে বিশ্বাস করে না : মির্জা ফখরুল প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আমিরাতের ভিসা-ভুক্তভোগীদের জন্য হটলাইন চালু হচ্ছে : প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী যতই অবরোধ হোক অটোপাসের সুযোগ নেই : হুইপ দুলু

সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২০ উত্থাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৭ Time View

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কার্যকালের মেয়াদ বিদ্যমান ৬৫ বছরের পরিবর্তে ৬৭ বছর করার বিধানের প্রস্তাব আজ বুধবার সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ২০২০ উত্থাপন করা হয়েছে।
অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বিলটি উত্থাপন করেন।
বিলে বিদ্যমান বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ এর ১০ নং আর্টিকেলের দফা ৫-এর শর্তাংশে উল্লেখিত ৬৫ ( সিক্সটি ফাইভ) শব্দগুলোর পরিবর্তে ৬৭ ( সিক্সটি সেভেন) শব্দগুলো প্রতি স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া আজ সংসদে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ রহিত করে নতুন আইন প্রণয়নের জন্য মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) বিল, ২০২০ সংসদে উত্থাপন করা হয়েছে।
মৎস্য ও প্রাণি সম্পদমন্ত্রী শ.ম রেজাউল করিম বিলটি উত্থাপন করনে। পরীক্ষা- নিরীক্ষা করে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ