1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

সংসদে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ বিল উত্থাপন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৮ Time View

জাতীয় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০ উত্থাপন করা হয়েছে।
আজ সোমবার শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি দেশে উচ্চ শিক্ষা সম্প্রসারণ ও উচ্চতর গবেষণাসহ উচ্চ শিক্ষার ক্ষেত্রে আনুষঙ্গিক অন্যান্য সুবিধার বিধানের প্রস্তাব করে এ বিল উত্থাপন করেন।
বিলে কিশোরগঞ্জ জেলায় এ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সব বিধানের প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে ১ মাসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি শিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এ ছাড়া আজ সংসদে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০ এর ওপর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু এ রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ