1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য বাড়ল সাময়িক এনআইডির মেয়াদ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৮ Time View

যেসব সাময়িক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মেয়াদ ইস্যুর তারিখ হতে ২ বছর ছিল, সেগুলোর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এসব সাময়িক এনআইডি দিয়ে সব সেবা গ্রহণ বা প্রয়োজনীয় কাজ মেটানোর সুযোগ বাড়ল।

আজ শনিবার নির্বাচন কমিশনের (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন বলছে, সব সেবাদানকারী প্রতিষ্ঠান সেবা গ্রহীতার কার্ড এনআইডি সিস্টেম হতে চেক করে প্রয়োজনীয় সেবা দিতে পারবেন। মেয়াদের কারণে সেবা গ্রহীতাকে কোন সেবা প্রদান থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করা হলো।

এ ছাড়া যাদের জাতীয় পরিচয়পত্রের পেছনে মেয়াদ উল্লেখ আছে তারা প্রয়োজনে https://services.nidw.gov.bd লিংকে রেজিস্ট্রেশন করে ডাউনলোড অপশন হতে বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র (মেয়াদ উল্লেখ ব্যতীত ও অফিস হতে প্রাপ্ত কার্ডের মতো রঙ্গিন) ডাউনলোড করে মুদ্রণ ও লেমিনেটিং করে ব্যবহার করতে পারবেন।

জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী, মেয়াদ শেষ হলে নির্দিষ্ট অর্থ পরিশোধ করে এনআইডি নবায়নের বিধান রয়েছে। অনেকের এনআইডির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। ফলে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পাওয়া থেকেও বঞ্চিত হচ্ছিলেন। তাই আপাতত নবায়নের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।

এ ছাড়া সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে মেয়াদোত্তীর্ণজনিত কারণে কাউকে সেবা প্রদান থেকে বিরত না থাকার নির্দেশনাও দিয়েছে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ