1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

করোনা পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪৩ Time View

করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৬ জুন পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭৬ হাজার ৩৮৯ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি ৫৪ লাখ ৬০ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ছয় কোটি ৭৮ লাখ ২৬ হাজার।
নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৮২ কোটি ৭৭ লাখ ৫৪ হাজার টাকা।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২২ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ৩৭ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৪৬৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ