1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪২ Time View

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫ টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত তার মৃত্যু হয়।
অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমান এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রিন্সিপাল হিসেবেও কর্মরত ছিলেন।
জানা যায়, প্রায় ৩ সপ্তাহ আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। সবশেষে করোনার সাথে যুদ্ধ করে আজ ভোরে ইন্তেকাল করেন। অধ্যাপক ডা. একেএম মুজিবুর রহমানকে দাফনের জন্য সাতক্ষীরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই জানাজা শেষে পারিবাড়ির কবর স্থানে তাকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ